দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ বৃদ্ধা, গুরুতর আহত তিন - The News Lion

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ বৃদ্ধা, গুরুতর আহত তিন

 


দি নিউজ লায়নঃ    পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর তেমাথানির  সংলগ্ন বাড়জীবনপুর এলাকায় সোমবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে শুভদ্রা মুড়া (৭১) নামে এক বৃদ্ধার । গুরুতর আহত হয়েছেন  তার ছেলে সহ অপর বাইকের দুই আরোহী। স্থানীয় বাসিন্দারা দুই বাইকে থাকা চারজনকে দ্রুত উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। 


সেখানে চিকিৎসকরা সুভদ্রা মুড়া নামে এক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন । সবং থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । মৃত বৃদ্ধার ছেলে ও অপর বাইকে থাকা দুইজনের চিকিৎসা চলছে সবং গ্রামীণ হাসপাতাল।গুরুতর আহত ওই তিনজনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।


 তবে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে সবং থানার পুলিশ । সেই  সঙ্গে  দুর্ঘটনার কবলে পড়া দুটি বাইক সবং থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বাড় জীবনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সেই সঙ্গে মৃত বৃদ্ধার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.